বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন, দু'জনের ২ মাসের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর ইজারা বহির্ভূত এলাকা থেকে তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ এই সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-তাহিরপুর উপজেলার বাসিন্দা বাছির (৩৭) ও মোসাদ্দেক (৪৫)।

অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ জানান, যাদুকাটা নদীর পরিবেশ ও পাড় রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নদী রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলন পুরোপুরি রোধে স্থানীয় বাসিন্দাদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

 

▐ এই সম্পর্কিত আরো