সিলেটের বিশ্বনাথ উপজেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিন প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
রোববার (১১ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌর শহরের প্রাণসী রেস্টুরেন্টের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৫-২৬ ও ২০২৬-২৭ সালের দুটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মবশ্বির আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রান্সপ্রবাসী ও সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, লন্ডনপ্রবাসী মতিউর রহমান এবং বাহরাইনপ্রবাসী সাইফুর রহমান।
এ সময় সংগঠনের উপদেষ্টা তারেক আহমদ খজির, সিনিয়র সহসভাপতি সাইদ আহমদ ও সংগঠক তাজেক আলীসহ অন্যরা বক্তব্য দেন।