মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা সানায় ইয়েমেনি তেল কোম্পানির এলাকা খালি করার নির্দেশ সৌদি জোটের, হুতিদের হুঁশিয়ারি ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী শান্তিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করল পুলিশ জামালগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন হার নির্ধারণ বিশ্বনাথ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সংবর্ধনায় তিন প্রবাসী
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস পাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সিদ্দিকুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক মো. মছব্বির আলী ও সাংবাদিক ময়নুল হক পবন প্রমুখ।

বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির বিকল্প নেই। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করা জরুরি।

আলোচনা সভার আগে উপজেলা পরিষদের সামনে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

▐ এই সম্পর্কিত আরো

নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

সানায় ইয়েমেনি তেল কোম্পানির এলাকা খালি করার নির্দেশ সৌদি জোটের, হুতিদের হুঁশিয়ারি

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শান্তিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করল পুলিশ

জামালগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন হার নির্ধারণ

বিশ্বনাথ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সংবর্ধনায় তিন প্রবাসী