মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা সানায় ইয়েমেনি তেল কোম্পানির এলাকা খালি করার নির্দেশ সৌদি জোটের, হুতিদের হুঁশিয়ারি ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী শান্তিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করল পুলিশ জামালগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন হার নির্ধারণ বিশ্বনাথ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সংবর্ধনায় তিন প্রবাসী
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় সুমেল খাঁ (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সুমেল খাঁ সিলেট জেলার বালাগঞ্জ থানার গোপকান গ্রামের তইমুজ খাঁ’র ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৭ সালের ৫ নভেম্বর রাতে বালাগঞ্জ উপজেলা হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণ করেন সুমেল খাঁ। ঘটনার পরদিন ভুক্তভোগী শিশুটির চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

সিলেট জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাক আহমদ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন, যা অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

সানায় ইয়েমেনি তেল কোম্পানির এলাকা খালি করার নির্দেশ সৌদি জোটের, হুতিদের হুঁশিয়ারি

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শান্তিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করল পুলিশ

জামালগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন হার নির্ধারণ

বিশ্বনাথ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সংবর্ধনায় তিন প্রবাসী