মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা সানায় ইয়েমেনি তেল কোম্পানির এলাকা খালি করার নির্দেশ সৌদি জোটের, হুতিদের হুঁশিয়ারি ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী শান্তিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করল পুলিশ জামালগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন হার নির্ধারণ বিশ্বনাথ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সংবর্ধনায় তিন প্রবাসী
advertisement
সিলেট বিভাগ

ছাতকে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করব বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতকে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক ইনস্ট্রাক্টর লিপি আচার্যের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, প্রজীপ কর্মকর্তা প্রণব লাল দাস, ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. রইছ মিয়া, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. জাহানারা বেগম, জেসমিন আক্তারসহ গণমাধ্যমকর্মী ও মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন বলেন, ‘কন্যাশিশুরা আমাদের সমাজের ভবিষ্যৎ। বাল্যবিয়ে রোধ করে তাদের সুশিক্ষিত ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারলেই একটি সুন্দর ও সুসংগঠিত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।’

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে কলেজ রোড প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

▐ এই সম্পর্কিত আরো

নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

সানায় ইয়েমেনি তেল কোম্পানির এলাকা খালি করার নির্দেশ সৌদি জোটের, হুতিদের হুঁশিয়ারি

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শান্তিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করল পুলিশ

জামালগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন হার নির্ধারণ

বিশ্বনাথ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সংবর্ধনায় তিন প্রবাসী