বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে লুৎফুর-বাবর-আজমল গোলাপগঞ্জে যুবলীগ নেতা ইমরুল আহমদ গ্রেপ্তার যাদুকাটায় বালু উত্তোলনে মন্ত্রণালয়ের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে ২৪ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার ব্যাংক বাঁচাতে জনগণের করের টাকা কেন, প্রশ্ন শ্রমিক নেতাদের খেলাপি ঋণ আদায়ে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য দুই নীতি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, বাড়বে উৎপাদন দক্ষতা কমলগঞ্জে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ জুড়ীতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনি গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

ছাতকে তহশিলদারকে প্রাণনাশের হুমকির অভিযোগ

সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসে (তহশিল অফিস) প্রবেশ করে সহকারী তহশিলদার রেবুল কুমার দাসকে প্রাণনাশের হুমকি ও অসদাচরণের অভিযোগ উঠেছে সুজন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে অফিসকক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কর্মকর্তা।

অভিযোগ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার আমবাড়ি (চাটিবহর) গ্রামের সুজন তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে আকস্মিকভাবে তহশিল অফিসে প্রবেশ করেন। এ সময় তাঁরা সহকারী তহশিলদার রেবুল কুমার দাসের ওপর চড়াও হন এবং তাঁকে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২২ জুলাই ২০২৬ তারিখে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টের ঘটনায় সুজনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলার বাদী সহকারী তহশিলদার রেবুল কুমার দাস। বর্তমানে মামলাটি তদন্ত করছে ছাতক নৌ-পুলিশ।

রেবুল কুমার দাসের অভিযোগ, মামলার এজাহার থেকে তাঁর নাম বাদ দেওয়ার দাবি নিয়ে সুজন ও তাঁর সহযোগীরা অফিসে প্রবেশ করেন। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তাঁর সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়।

এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন সাংবাদিকদের জানান, ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে লুৎফুর-বাবর-আজমল

গোলাপগঞ্জে যুবলীগ নেতা ইমরুল আহমদ গ্রেপ্তার

যাদুকাটায় বালু উত্তোলনে মন্ত্রণালয়ের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ২৪ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

ব্যাংক বাঁচাতে জনগণের করের টাকা কেন, প্রশ্ন শ্রমিক নেতাদের

খেলাপি ঋণ আদায়ে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য দুই নীতি

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, বাড়বে উৎপাদন দক্ষতা

কমলগঞ্জে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

জুড়ীতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনি গ্রেফতার