মৌলভীবাজারের কুলাউড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেশ বর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, এমপির রাজনৈতিক সচিব এসএম জামান মতিন এবং প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা কেন্দ্রীয় কার্যালয়ের প্রশিক্ষক মো. সিদ্দিকুর রহমান।
প্রশিক্ষণের প্রথম ধাপে কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। পরবর্তী দুই ধাপে আরও ৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।