সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে বাণিজ্য মেলা ঘিরে লুবানা ইয়াসমিন শম্পার ‘তুঘলকি কাণ্ড’ শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নৌকাবাইচ বন্ধের দাবিতে ইউএনও বরাবর অভিযোগ তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী? ছাতকে ফোরলেন সড়ক নির্মাণকাজের শুভ সূচনা করলেন এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ভারত নিয়ে মুগ্ধতা থেকে বের হয়ে আসুন: সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুলাউড়ায় আগুনে পুড়ে ছাই ৫ গরু, দিশেহারা মালিক মাধবপুরে কাভার্ড ভ্যান ও ইউএনওর গাড়ির মুখোমুখি সংঘর্ষ বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় আগুনে পুড়ে ছাই ৫ গরু, দিশেহারা মালিক

মৌলভীবাজারের কুলাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আব্দুল জলিল নামে এক ব্যক্তির পাঁচটি গরু পুড়ে মারা গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গোয়ালঘরে থাকা পাঁচটি গরু পুড়ে মারা যায়।

কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো. ফেরদৌস মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে গোয়ালঘরে থাকা পাঁচটি গরু পুড়ে মারা গেছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বলেন, আগুন লাগার খবর পেয়ে জেলায় মিটিং থাকায় রাতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

অগ্নিকাণ্ডে পাঁচটি গরু হারিয়ে পরিবারটি চরম ক্ষতির মুখে পড়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেটে বাণিজ্য মেলা ঘিরে লুবানা ইয়াসমিন শম্পার ‘তুঘলকি কাণ্ড’

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

শান্তিগঞ্জে নৌকাবাইচ বন্ধের দাবিতে ইউএনও বরাবর অভিযোগ

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী?

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণকাজের শুভ সূচনা করলেন এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

ভারত নিয়ে মুগ্ধতা থেকে বের হয়ে আসুন: সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুলাউড়ায় আগুনে পুড়ে ছাই ৫ গরু, দিশেহারা মালিক

মাধবপুরে কাভার্ড ভ্যান ও ইউএনওর গাড়ির মুখোমুখি সংঘর্ষ

বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের