সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে বাণিজ্য মেলা ঘিরে লুবানা ইয়াসমিন শম্পার ‘তুঘলকি কাণ্ড’ শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নৌকাবাইচ বন্ধের দাবিতে ইউএনও বরাবর অভিযোগ তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী? ছাতকে ফোরলেন সড়ক নির্মাণকাজের শুভ সূচনা করলেন এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ভারত নিয়ে মুগ্ধতা থেকে বের হয়ে আসুন: সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুলাউড়ায় আগুনে পুড়ে ছাই ৫ গরু, দিশেহারা মালিক মাধবপুরে কাভার্ড ভ্যান ও ইউএনওর গাড়ির মুখোমুখি সংঘর্ষ বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জে আলোচিত জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম।

দণ্ডপ্রাপ্তরা হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩০) ও ইশ্বাদ উল্লার ছেলে গোলাম হোসেন (৩৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাত ১১টার দিকে দণ্ডপ্রাপ্তরা একই গ্রামের সুফি মিয়ার মেয়ে জুবা আক্তারকে ধর্ষণের পর হত্যা করেন। পরে তার মরদেহ নবীগঞ্জ উপজেলার কাজীর বাজার-মার্কুলি সড়কের পাশে হাত-পা বেঁধে জমিতে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় পরদিন নিহতের বাবা সুফি মিয়া বাদী হয়ে খলিল উদ্দিন ও গোলাম হোসেনকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম বলেন, আদালতের রায়ে তারা সন্তুষ্ট। দ্রুত এ রায় কার্যকরের দাবি জানান তিনি।

এই সম্পর্কিত আরো

সিলেটে বাণিজ্য মেলা ঘিরে লুবানা ইয়াসমিন শম্পার ‘তুঘলকি কাণ্ড’

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

শান্তিগঞ্জে নৌকাবাইচ বন্ধের দাবিতে ইউএনও বরাবর অভিযোগ

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী?

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণকাজের শুভ সূচনা করলেন এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

ভারত নিয়ে মুগ্ধতা থেকে বের হয়ে আসুন: সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুলাউড়ায় আগুনে পুড়ে ছাই ৫ গরু, দিশেহারা মালিক

মাধবপুরে কাভার্ড ভ্যান ও ইউএনওর গাড়ির মুখোমুখি সংঘর্ষ

বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের