সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে বাণিজ্য মেলা ঘিরে লুবানা ইয়াসমিন শম্পার ‘তুঘলকি কাণ্ড’ শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নৌকাবাইচ বন্ধের দাবিতে ইউএনও বরাবর অভিযোগ তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী? ছাতকে ফোরলেন সড়ক নির্মাণকাজের শুভ সূচনা করলেন এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ভারত নিয়ে মুগ্ধতা থেকে বের হয়ে আসুন: সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুলাউড়ায় আগুনে পুড়ে ছাই ৫ গরু, দিশেহারা মালিক মাধবপুরে কাভার্ড ভ্যান ও ইউএনওর গাড়ির মুখোমুখি সংঘর্ষ বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ১২ বারকি নৌকা ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা

সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি বারকি নৌকা জব্দ করে স্থানীয় জনগণের সহায়তায় বিনষ্ট করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুল আলিম (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়ন সিলেটের সদস্য ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি বারকি নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় নৌকাগুলো বিনষ্ট করা হয়। একই সঙ্গে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আব্দুল আলিমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

সিলেটে বাণিজ্য মেলা ঘিরে লুবানা ইয়াসমিন শম্পার ‘তুঘলকি কাণ্ড’

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

শান্তিগঞ্জে নৌকাবাইচ বন্ধের দাবিতে ইউএনও বরাবর অভিযোগ

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী?

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণকাজের শুভ সূচনা করলেন এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

ভারত নিয়ে মুগ্ধতা থেকে বের হয়ে আসুন: সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুলাউড়ায় আগুনে পুড়ে ছাই ৫ গরু, দিশেহারা মালিক

মাধবপুরে কাভার্ড ভ্যান ও ইউএনওর গাড়ির মুখোমুখি সংঘর্ষ

বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের