জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছাতক পৌর বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার রাতে পৌর বিএনপির নেতৃবৃন্দ এমপি মিলনের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় মিষ্টি বিতরণ করা হয়। একই সঙ্গে তাঁকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জয়নাল আবেদীন মহি, যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান বাবুল, আহ্বায়ক কমিটির সদস্য শহীদুর রহমান সোহেল, শাহিনুল হক চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর আলম, আশরাফুল হক খেলন, আকিল আলী, মো. রাসেল মাহমুদ, ছালিক মিয়া চৌধুরী রোকন, তানিমুল ইসলাম তানিম, কামাল চৌধুরী, ফরিদ মিয়া, মো. শফি উদ্দিন, বিএনপি নেতা সৈয়দ জুনেদ আহমেদ, লুৎফুল আলম ও শ্রমিক নেতা বাবুল মিয়াসহ পৌর বিএনপির নেতৃবৃন্দ।