রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডিসেম্বরের সময়সীমা ঘিরে বিরোধী রাজনীতিতে নতুন কৌশল বস্তির অন্ধকারে মাদকের কারবার, বাইরে সম্পদের ঝলক একই ফ্যানে ঝুলছিল গর্ভবতী মা ও ৪ বছরের সন্তানের লাশ, জকিগঞ্জে চাঞ্চল্য গোলাপগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃত্বে দেলোয়ার ও ফাহাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবে না: এমপি মিলন বাংলাদেশের জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ নিয়ে বৈঠক রাজপথ দখলে রাখতে হবে, ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: অ্যাডভোকেট জামান বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, কিন্তু সাধারণ মানুষের বাড়িতে থাকে না: শফিকুর রহমান
advertisement
সিলেট বিভাগ

একই ফ্যানে ঝুলছিল গর্ভবতী মা ও ৪ বছরের সন্তানের লাশ, জকিগঞ্জে চাঞ্চল্য

সিলেটের জকিগঞ্জে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও তাঁর চার বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) এবং তাঁদের চার বছরের কন্যাসন্তান হৃদি দাশ। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত চম্পা রাণী দাশ গর্ভবতী ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে স্বজনরা ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে একই রশিতে চম্পা ও তাঁর শিশুকন্যাকে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে আশপাশের মানুষ এসে জমা হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর দেওয়া হলে জকিগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

এই বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পরপরই জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন মিয়ার নেতৃত্বে পুলিশ টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্ত শেষ হলেই এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গর্ভবতী নারী ও অবুঝ শিশুর এমন রহস্যজনক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই সম্পর্কিত আরো

ডিসেম্বরের সময়সীমা ঘিরে বিরোধী রাজনীতিতে নতুন কৌশল

বস্তির অন্ধকারে মাদকের কারবার, বাইরে সম্পদের ঝলক

একই ফ্যানে ঝুলছিল গর্ভবতী মা ও ৪ বছরের সন্তানের লাশ, জকিগঞ্জে চাঞ্চল্য

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃত্বে দেলোয়ার ও ফাহাদ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবে না: এমপি মিলন

বাংলাদেশের জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ নিয়ে বৈঠক

রাজপথ দখলে রাখতে হবে, ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: অ্যাডভোকেট জামান

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, কিন্তু সাধারণ মানুষের বাড়িতে থাকে না: শফিকুর রহমান