রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডিসেম্বরের সময়সীমা ঘিরে বিরোধী রাজনীতিতে নতুন কৌশল বস্তির অন্ধকারে মাদকের কারবার, বাইরে সম্পদের ঝলক একই ফ্যানে ঝুলছিল গর্ভবতী মা ও ৪ বছরের সন্তানের লাশ, জকিগঞ্জে চাঞ্চল্য গোলাপগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃত্বে দেলোয়ার ও ফাহাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবে না: এমপি মিলন বাংলাদেশের জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ নিয়ে বৈঠক রাজপথ দখলে রাখতে হবে, ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: অ্যাডভোকেট জামান বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, কিন্তু সাধারণ মানুষের বাড়িতে থাকে না: শফিকুর রহমান
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপণ ও সেমিনার অনুষ্ঠিত

পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও সরকারের উন্নয়ন প্রচারের লক্ষ্যে সিলেটের কানাইঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে সেমিনার, বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জাসাসের সভাপতি ও সাংবাদিক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কলিম উল্লাহ ও পৌর জাসাসের সিনিয়র সহসভাপতি শাহিন আহমদ ডালিমের যৌথ সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার।

প্রধান বক্তা ছিলেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক জয়নাল আহমেদ রানু। প্রধান আলোচক ছিলেন জেলা জাসাসের সদস্যসচিব ও জেলা বিএনপির সহসাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রায়হান এইচ খাঁন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর আবিদুর রহমান, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মনসুর আলম রুমেল ও সিএম আব্দুল্লাহ আরিফ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও পৌর জাসাসের সিনিয়র সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন এবং উপজেলা বিএনপির অন্যতম নেতা ও সাতবাঁক ইউপি জাসাসের সভাপতি রফিকুল ইসলাম।

কানাইঘাট শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের যৌথ কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সেমিনারের সূচনা হয়। পরে কানাইঘাট পাবলিক হাই স্কুল ও ইউনিভার্সেল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা জাসাসের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন পৌর জাসাসের সভাপতি গিয়াছ উদ্দিন, সাধারণ সম্পাদক আজির উদ্দিন মেসি ও সাহেদ আহমদ।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন কানাইঘাট ইউনিভার্সেল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাসুরা তাবাসসুম ওহি।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার বলেন, দেশের ক্রান্তিকালে বিএনপি দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করেছে। বর্তমান সময়েও বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার প্রভাব বর্তমান সরকারকে মোকাবিলা করতে হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতি চাঙা করা, বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনসহ জনকল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম গ্রহণ করেছেন বলে তিনি উল্লেখ করেন। এসব কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে জাসাসের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধান বক্তা, প্রধান আলোচকসহ অন্যান্য অতিথিরাও জাসাসের লক্ষ্য ও উদ্দেশ্য, পরিবেশ সংরক্ষণ, সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জাসাসের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সেমিনার শেষে উপজেলা প্রশাসন চত্বরে উপজেলা ও পৌর জাসাসের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা জাসাসের নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

ডিসেম্বরের সময়সীমা ঘিরে বিরোধী রাজনীতিতে নতুন কৌশল

বস্তির অন্ধকারে মাদকের কারবার, বাইরে সম্পদের ঝলক

একই ফ্যানে ঝুলছিল গর্ভবতী মা ও ৪ বছরের সন্তানের লাশ, জকিগঞ্জে চাঞ্চল্য

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃত্বে দেলোয়ার ও ফাহাদ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবে না: এমপি মিলন

বাংলাদেশের জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ নিয়ে বৈঠক

রাজপথ দখলে রাখতে হবে, ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: অ্যাডভোকেট জামান

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, কিন্তু সাধারণ মানুষের বাড়িতে থাকে না: শফিকুর রহমান