শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সাংবাদিক নবীন সোহেলের বাবার মৃত্যু

সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধি মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল)-এর বাবা মো. সোনাফর আলী ঠিকাদার আর নেই।

তিনি বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব কাউপুর গ্রামস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে সোনাফর আলীর বয়স ছিলো ৮২ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ বুধবার বাদ এশা মোরারবাজার মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

মো. সোনাফর আলীর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দুয়া ও জানাযায় উপস্থিতি কামনা করেছেন সাংবাদিক নবীন সোহেল।

এই সম্পর্কিত আরো