শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে বর্ণাঢ্য জন্মাষ্টমী পালন, ভক্তদের মিলনমেলা

পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ জন্মষ্ঠামী উপলক্ষে সিলেটের কানাইঘাটে ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টায় কানাইঘাট পৌরসভার রায়গড় বাদল মহাশয়ের বাড়ির পূজা মন্ডপ থেকে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কানাইঘাট বাজার সহ পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে পুর্ণরায় রায়গড় পূজা মন্ডপে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় কয়েক শতাধিক ভক্ত নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও শ্রীকৃষ্ণের ছবি। আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে কানাইঘাট থানা পুলিশ।

শোভাযাত্রায় সার্বজনীন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের আহŸায়ক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টন কল্যাণ ফ্রন্টের আহŸায়ক শ্যামল কুমার দাস, সদস্য সচিব লিটন দাস সহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাবেক সভাপতি শ্রী দুর্গা কুমার দাস, ডাঃ মানিক লাল দাস, কানাইঘাট উপজেলা শাখার সভাপতি সলিল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফন্ট্রের সদস্য সচিব মাস্টার প্রতাপ চন্দ্র দাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি ভজন লাল দাস, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, উপজেলা পূজা ফ্রন্টের আহŸায়ক বিশ^জিৎ রায়, সদস্য সচিব দিলীপ কৈরি, শ্রী শ্রী সনাতন যুব সংঘের সভাপতি গৌরাঙ্গ রাম দাস, সাধারণ সম্পাদক সিএস নেবুল রুহি দাস কৃষ্ণ।

এছাড়াও হরিপদ শর্মা, বাবুল কুমার দাস, বাবুল দাস, সুবোধ চন্দ্র দাস, বিকাশ চন্দ্র দাস, প্রদীপ চন্দ্র চন্দ, দয়াময় দাস বাদল, রঞ্জিত দাস মঞ্জু, গোপালময় দাস, কানু মুদি, সুজন রাম দাস, বিধান চৌধুরী, সিতেন দাস, বিপ্লব কান্তি দাস অপু, বাবুলাল সরকার, রিপন চন্দ্র দাস, নির্মল দাস, মিন্টু বিহারী দাস, মুন্না চক্রবর্তী, সুকান্ত চক্রবর্তী, চমক রঞ্জন দে, সঞ্জিত চন্দ্র দাস, রঞ্জু দাস, রঙ্গ হরি গৌর দাস রঞ্জিত, মনি মোহন গৌরাঙ্গ দাস, সুমন চন্দ, স্বপন বাউরী, বাবুল গোয়ালা, কর্ণ কালোয়ার, দেবাশীষ কালোয়ার, খোকন রাম দাস, সাগর চৌধুরী, নারায়ন দাস সহ  অন্যান্য ভক্তবৃন্দ। শোভাযাত্রার পূর্বে উলুধ্বনির মাধ্যমে মঙ্গলঘট স্থাপন ও পূজা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা শেষে শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশনের আয়োজন করা হয়।

এই সম্পর্কিত আরো