সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’ আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন দান করা সম্পত্তি আমৃত্যু ভোগ করতে পারবেন দাতা, সংসদে বিল পাস মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলা সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামালগঞ্জে  দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
advertisement
সিলেট বিভাগ

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথে বিএনপির বিশাল আনন্দ র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মীদের নানা স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্বনাথ পৌর শহর।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের নতুন বাজারের প্রবাসী চত্বর থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে পথসভায় মিলিত হয়।

এর আগে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রবাসী চত্বরে এসে জড়ো হন।

র‌্যালি শেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন

কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন

দান করা সম্পত্তি আমৃত্যু ভোগ করতে পারবেন দাতা, সংসদে বিল পাস

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলা

সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর

শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালগঞ্জে  দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ