মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারা - জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
advertisement
সিলেট বিভাগ

ছাতকে ছয় মাসে এক হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, কর্মসূচির উদ্বোধন পৌর প্রশাসকের

প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ছাতক পৌরসভার উদ্যোগে ছয় মাসে এক হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে রবিবার (৩০ আগস্ট) ছাতক পৌরসভা প্রাঙ্গণে।

কর্মসূচির প্রথম পর্যায়ে ছাতক পৌরসভার ল্যান্ডফিল ও নতুন গরুর বাজার এলাকায় ৫০টি বৃক্ষরোপণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে পৌর ভবন প্রাঙ্গণে আরও ৫০টি বৃক্ষরোপণ করা হয়েছে।

পর্যায়ক্রমে ছাতক পৌরসভার নয়টি ওয়ার্ডে বৃক্ষরোপণ করা হবে বলে জানান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পৌরসভার স্টোরকিপার অজিত কুমার দাস।

বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ছাতক পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন, ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী আমির হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মিয়া, ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কুরবান আলী, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালেক, পৌর কর আদায়কারী জামাল উদ্দিন, স্টোরকিপার ও বৃক্ষরোপণ কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অজিত কুমার দাস, কর নির্ধারক শহীদুল হক মোল্লা এবং ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারাজমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান

ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা