বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়: বাংলাদেশ পুলিশ ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয়: নাহিদ কুলাউড়ায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের মতবিনিময় হারপিক পান করে হাসপাতালে ভর্তি, ওসমানীতে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু শান্তিগঞ্জে জোড়া শিশু হত্যার ঘটনায় মায়ের মামলায় পাষণ্ড বাবা গ্রেফতার ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ-ইউএনও কার্যালয় ঘেরাও অপারেশন ডেভিল হান্ট: শাল্লায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার জামালগঞ্জে হাওরে মাছের আকাল, বিপাকে হাজারো জেলে জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের ছাতা বিতরণ
advertisement
সিলেট বিভাগ

হারপিক পান করে হাসপাতালে ভর্তি, ওসমানীতে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসাধীন অবস্থায় ভবন থেকে লাফিয়ে পড়ে আলমগীর হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, তিনি ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের পাঁচতলা থেকে নিচে পড়ে এই নিহতের ঘটনা ঘটে। আলমগীর হোসেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খোয়াজ আলীর ছেলে। তিনি হাসপাতালের নতুন ভবনের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালের নতুন ভবনের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে।

ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, ১১ আগস্ট হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করলে আলমগীরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নতুন বিল্ডিংয়ের ৫ তলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে তিনি হঠাৎ লাফ দেন। এতে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের শ্যালকের বরাত দিয়ে এসআই আনোয়ারুল আরও জানান, আলমগীর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ বিষয়ে মন্তব্য জানতে ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মনির ও সহকারী পরিচালক বদরুল আমিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

এই সম্পর্কিত আরো

ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়: বাংলাদেশ পুলিশ

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয়: নাহিদ

কুলাউড়ায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের মতবিনিময়

হারপিক পান করে হাসপাতালে ভর্তি, ওসমানীতে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

শান্তিগঞ্জে জোড়া শিশু হত্যার ঘটনায় মায়ের মামলায় পাষণ্ড বাবা গ্রেফতার

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ-ইউএনও কার্যালয় ঘেরাও

অপারেশন ডেভিল হান্ট: শাল্লায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

জামালগঞ্জে হাওরে মাছের আকাল, বিপাকে হাজারো জেলে

জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের ছাতা বিতরণ