শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত! সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন অর্জন ডা. হিমাংশুর
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে নৌকাডুবিতে নিখোঁজ ৪ জনের মধ্যে দুই জনের লাশ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও আরও দুইজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর এলাকার বালুচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের ৯ জন বাসিন্দা পার্শ্ববর্তী ভরাউট গ্রামে একটি হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে নৌকাযোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় পৌঁছালে তাদের নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ৪ জন হাওরের পানিতে তলিয়ে যান।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে শনিবার সকাল থেকে জগন্নাথপুর থানা পুলিশ এবং সিলেট ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথ উদ্ধার অভিযান শুরু করে। দিনব্যাপী অভিযানে দুপুর ১২টার দিকে অরুণ দেবনাথ (৪০) এবং বিকেল ৫টার দিকে সত্যেন্দ্র দেবনাথ (৬৫)-এর মরদেহ উদ্ধার করা হয়। নিহত অরুণ দেবনাথ পূর্ব ভবানীপুর গ্রামের মৃত অনিল দেবনাথের ছেলে এবং সত্যেন্দ্র দেবনাথ মৃত সুবল দেবনাথের ছেলে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন একই গ্রামের মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩০) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)।

উদ্ধার অভিযান সম্পর্কে সিলেট সদর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার হুমায়ুন কবির বলেন, বিশাল হাওরে নির্দিষ্ট কোনো সীমানা না থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। প্রায় তিন ঘণ্টা টানা চেষ্টা চালিয়ে আমরা দুইজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকিদের সন্ধানে আমাদের তল্লাশি অব্যাহত রয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করছি। এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি দুইজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ একযোগে কাজ করছে।

গভীর রাতে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এই সম্পর্কিত আরো

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন

শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত!

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের

জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ

জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল

আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী

বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন অর্জন ডা. হিমাংশুর