বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাঁধনকে হেনস্তার ঘটনা - ক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ সিসিক প্রশাসক - নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার! শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৭ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে লায়েস আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে যোগীবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত লায়েস মৃত আনিছ মিয়ার ছেলে।

জানা যায়, গত ৬ জুলাই দুপুরে যোগীবিল গ্রামে ভিকটিমের বসতঘরে এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। ভিকটিমের বড় ভাই রাজমিস্ত্রি খালেদ মিয়া সকালে কাজের উদ্দেশ্যে বাইরে যান এবং তার মা কাজের সূত্রে ঢাকায় অবস্থান করছিলেন। ঘর ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত লায়েস ভেতরে প্রবেশ করে ভিকটিমের মুখ চেপে ধরে ধর্ষণের উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পোশাক খোলার চেষ্টা চালায়।

এ সময় তরুণীর চিৎকারে স্থানীয় হাসিম মিয়া, নেওয়াজ মিয়া, নজরুল ইসলাম ও পারভীন বেগমসহ আশপাশের লোকজন ছুটে এলে লায়েস দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের ভাই খালেদ মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লায়েস পেশায় ট্রলি চালক প্রায়শই মাদক সেবন করে বেপরোয়া হয়ে উঠে পথচারীদের পথ আটকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করত বলে স্থানীয়দের অভিযোগ।

ওসি মো. কমর উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে

ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাঁধনকে হেনস্তার ঘটনাক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ

সিসিক প্রশাসকনদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প

কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার!

শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা