মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত উপজেলা পর্যায়ের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ (ডি.এন.) উচ্চ বিদ্যালয় বিতর্ক দল। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে চান্দারইপাড়া উচ্চ বিদ্যালয় বিতর্ক দল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ (ডি.এন.) উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘বাংলাদেশের উন্নয়নের একমাত্র বাধা দুর্নীতি’—বিষয়ের ওপর অনুষ্ঠিত চূড়ান্ত বিতর্কে চান্দারইপাড়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডি.এন. উচ্চ বিদ্যালয়।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন—দলনেতা প্রত্যাশা রায় লোপা, দেবযানী দাস ও মোহনা রানী নাথ। রানারআপ দলের সদস্যরা হলেন—দলনেতা নাফিজা জান্নাত মিনহা, ভারতী রানী দেব ও শেখ শাহানা বেগম। প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ডি.এন. উচ্চ বিদ্যালয়ের দলনেতা প্রত্যাশা রায় লোপা।

প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি.এন. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল মালিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তফাদার, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, শিক্ষার্থী সুমাইয়া বেগম এবং শ্রেষ্ঠ বক্তা প্রত্যাশা রায় লোপা।

এছাড়া অনুষ্ঠানে সমাজসেবী, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা ও মডারেটরের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাবুল হাসান এবং কালীগঞ্জ এম. ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল মালিক বলেন, দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা অত্যন্ত কার্যকর। তিনি নিয়মিত এ ধরনের আয়োজনের আহ্বান জানান এবং বালাগঞ্জকে দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার আশ্বাস দেন।

উল্লেখ্য, উপজেলার মাধ্যমিক স্তরের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০টি দল প্রথমে প্রতিষ্ঠান পর্যায়ে অংশ নেয়। পরে ইউনিয়ন পর্যায়ে বিজয়ী ৩০টি দলের মধ্য থেকে ৭টি দল উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সনদ, মেডেল, বই ও অন্যান্য উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা