বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জ ছাত্রদলের বিবৃতি:

এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততা নেই

গোলাপগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমের গাড়ীতে হামলার ঘটনায় ছাত্রদলের  বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিদ আহাদ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব জাকারিয়া সাহজাহান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা দাবি করেন, আজকের ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বরং গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা পুরো পরিস্থিতিতে সর্বোচ্চ ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “আমরা সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। আজকের ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সর্বোচ্চ ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে।”

তারা আরও অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট সকলকে সত্য তথ্য যাচাই করে অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, গোলাপগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি তারা সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার