রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত

সুনামগঞ্জের জগন্নাথপুরে দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক ইয়াকুব মিয়া। মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জের বিচারিক আদালতে অনুষ্ঠিত শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।

সাংবাদিক ইয়াকুব মিয়া দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক "দৈনিক খবরপত্র" এবং স্থানীয় অনলাইন "দৈনিক জগন্নাথপুর"-এ সাংবাদিকতা করে আসছেন।

জানা যায়, জগন্নাথপুরের বাসিন্দা ইমরান মোল্লার দায়ের করা একটি মামলায় গত ৯ জুলাই আদালতে হাজিরা দিতে গেলে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পরবর্তীতে মঙ্গলবার (২৮ জুলাই) তার পক্ষে পুনরায় জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। জামিনের আদেশের পর তিনি সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান।

কারামুক্তির পর সুনামগঞ্জ জেলা কারাগারের ফটকে সাংবাদিক নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে রাতে তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেন।

কারাগার থেকে মুক্তির পর সাংবাদিক ইয়াকুব মিয়া বলেন, তিনি একটি "পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার" শিকার হয়েছেন। তিনি এ মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে যাদের সহযোগিতায় জামিন পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত