মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সুমাইয়া ফেরদৌস

সিলেটের কানাইঘাট উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস (প্রশাসন) ৩৬তম ব্যাচের কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। বুধবার (২৯ জুলাই) দুপুরে তিনি কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদানের পর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে আন্তরিক অভিনন্দন জানান।

সরকারি আদেশে গত ১৩ জুলাই সুমাইয়া ফেরদৌস সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২৭ জুলাই তাকে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

সুমাইয়া ফেরদৌস এর আগে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেটের কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাসিমপুর গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী। তার স্বামী মুদাব্বির হোসেন সিলেট এমসি কলেজের সহকারী অধ্যাপক।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও সুমাইয়া ফেরদৌস কানাইঘাট উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা