সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক সিলেটে হামে প্রাণ গেল আরও এক শিশুর, মৃত বেড়ে ১০৯ সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার ৯২ জন গ্রেফতার, ৭২ যানবাহন আটক ছাতকে শিক্ষার মানোন্নয়নে তদারকি জোরদার, উন্নয়নে ভূমিকা এমপি মিলনের নতুন কারিকুলামে গুরুত্ব পাবে ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধ: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম জকিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগে মানববন্ধন
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল ২টা ৩০ মিনিটে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ এবং উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মিজানুর রহমান এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। কোনো তথ্য বা সংবাদ প্রচার বা শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা প্রয়োজন। বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থেকে ইতিবাচক সামাজিক চেতনা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে সচেতন নাগরিকই নিরাপদ, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি মাদক প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং গণতান্ত্রিক ও উদার মূল্যবোধ প্রতিষ্ঠায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সম্পর্কিত আরো

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সিলেটে হামে প্রাণ গেল আরও এক শিশুর, মৃত বেড়ে ১০৯

সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী

সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার ৯২ জন গ্রেফতার, ৭২ যানবাহন আটক

ছাতকে শিক্ষার মানোন্নয়নে তদারকি জোরদার, উন্নয়নে ভূমিকা এমপি মিলনের

নতুন কারিকুলামে গুরুত্ব পাবে ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধ: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম

জকিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগে মানববন্ধন