বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাঁধনকে হেনস্তার ঘটনা - ক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ সিসিক প্রশাসক - নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার! শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের জামালগঞ্জে ৩৫ পিস  ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মো. আলমগীর (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে  শুক্রবার  বিকেলে মানববন্ধনে বক্তব্য রাখেন কাজল মিয়া, ব্যবসায়ি সাইদুল আলম, আব্দুল গফফার, বাবুল মিয়া, বাজার কমিটির ক্যাশিয়ার ফজলুল করিম, সেক্রেটারি আসাদুল আলম সিদ্দিকী প্রমূখ।

বক্তারা বলেন, আলমগীর নির্দোষ এবং ষড়যন্ত্রমূলকভাবে তাকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনার দিন আলমগীর বাড়ির সামনে তার মোটরসাইকেল রেখে বাড়িতে চলে যান। এ সময় অজ্ঞাতপরিচয় কেউ বা কারা মোটরসাইকেলের সামনের হেডলাইটের কাচের ফাঁকে ৩৫ পিস  ইয়াবা রেখে যেতে পারে। বিষয়টি না জেনেই তিনি মোটরসাইকেল ব্যবহার করেন বলে দাবি করেন তারা।

সে দীর্ঘদিন যাবত ধানের ব্যবসার সাথে জড়িত। তার চলাফেরা খুবই নম্র ও ভদ্র এপর্যন্ত তার বিরুদ্ধে কোনো অশালীন কোনো কার্যক্রমে জড়িত নয়। সে দীর্ঘদিন যাবত সুনামের সহিত ধানের ব্যবসা করে আসছে। এমনকি মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলো।

কোনো ধরনের মাদক ব্যবসা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তারা। তাই প্রশাসনের নিকট তাদের জোর দাবি তদন্ত সাপেক্ষে অতি দ্রুত তাকে মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হোক।

উল্লেখ্য , গত ২১ জুন গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশ উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজারে  অভিযান চালায়, এ সময় মানিগাঁও গ্রামের মো. আলমগীরকে আটক করা হয় ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়। পরে আলমগীরের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ৩৫ পিস  ইয়াবা উদ্ধার করা হয়েছে উল্লেখ করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালগঞ্জ থানায় মামলা করা হয়।

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে

ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাঁধনকে হেনস্তার ঘটনাক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ

সিসিক প্রশাসকনদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প

কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার!

শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা