বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

সীমান্ত এলাকায় যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

৫২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল (২২ জুলাই) আনুমানিক ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এবং র‍্যাব-৯, সিলেট-এর সমন্বয়ে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে টহল দল একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ, শাড়ি এবং বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ, শাড়ি এবং কসমেটিকস পণ্য। এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য ৩,২৪,৯৪,০৫০/-(তিন কোটি চব্বিশ লক্ষ চুরানব্বই হাজার পঞ্চাশ) টাকা।

উল্লেখ্য, বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে। দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে আজকের এই সফলতা। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার