মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ের রাস্তার পাশে দেখা মিলেছে প্রায় ১৮ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপের। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সচেতন মানুষের উদ্যোগে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর পুল বন্ধন কমিউনিটি সেন্টারের পাশের সড়কে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা ওয়াশিম মিয়া বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। এ সময় কিছু লোক সাপটিকে হত্যা করারও চেষ্টা করেন বলে জানা গেছে।

এ অবস্থায় স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বাবুল রবিদাস ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারকারীরা জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি। উদ্ধার শেষে সাপটিকে নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, অজগর পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্যপ্রাণী। লোকালয়ে বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটিকে ক্ষতি না করে দ্রুত বন বিভাগ অথবা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানান তারা।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ