সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করল বিয়ানীবাজার প্রেসক্লাব

পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে বিয়ানীবাজার প্রেসক্লাব। রোববার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরের ফতেহপুর কবরস্থানে সমাহিত সাংবাদিক তুরাবের সমাধিতে উপস্থিত হয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সাজু, দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী এবং সদস্য আক্তার হোসেন, মনজুরুল হাসান, কাজী ফাহিম, তাহের আহমদ, জয়নুল ইসলাম, তানভীর লোদী, আব্দুল্লাহ আল মাহফুজ ও হাসান মাহমুদ।

কবর জিয়ারত শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

বক্তারা বলেন, একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানোর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তুরাব হত্যার সুষ্ঠু বিচার দেশের গণমাধ্যমকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব নিহত হন। এরপর থেকে তার হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাংবাদিক সমাজ ও বিভিন্ন সংগঠন ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর