রবিবার, ১৯ জুলাই ২০২৬
রবিবার, ১৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৫ একর ভূমি উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জ এর অধীন আদমপুর বন বিটের কালিঞ্জি বসতি এলাকায় সম্প্রতি দখলকৃত সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করে পুনরায় দখলে নিয়েছে বন বিভাগ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ নেতৃত্বে অভিযানে উচ্ছেদ কার্যক্রম সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি বন বিভাগ ও থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল সংরক্ষিত বনভূমি জবরদখল করে মাল্টা, আনারস, লেবু ও সুপারি চারা রুপন করে বাণিজ্যিকভাবে বাগান গড়ে তোলে চাষাবাদ করছিল। পরে বন বিভাগ, উপজেলা প্রশাসন ও থানার যৌথ অভিযানে এসব অবৈধ চাষাবাদ সম্পূর্ণরুপে উচ্ছেদ করে দখলকৃত বন ভূমি পুনরুদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় অবৈধভাবে নির্মিত ২টি বাঁশ ও পলিথিনের শেড ও ১টি ওয়াচার শেড ভেঙে ফেলা হয়। এছাড়াও সংরক্ষিত বনাঞ্চলের একটি প্রাকৃতিক জলাশয়ে বাঁধ দিয়ে তৈরি করা অবৈধ পুকুরের পাড় কেটে জলাশলের স্বাভাবিক পানিপ্রবাহ পুনঃস্থাপন করা হয়। যা বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সংরক্ষিত বনের অবৈধ দখলমুক্ত করে বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, বন্য প্রাণীর আবাসস্থল ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। বনভূমি পুনরুদ্ধারের পাশাপাশি ভবিষ্যতে যাতে নতুন করে কেউ অবৈধ দখল করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত নজরদারি জোরদার করা হবে বলে বনবিভাগ জানিয়েছে।  

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া বলেন, অভিযানে উদ্ধার হওয়া বনভূমি পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত বন আইন অনুযায়ী পি.ও.আর. (চঙজ) বন মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বনভূমি দখল ও ধ্বংসের বিরুদ্ধে ভবিষ্যতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, দখলমুক্ত স্থানে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের আওতায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প এর মাধ্যমে বনায়ন সৃজন করা হবে।

এই সম্পর্কিত আরো