মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

যুক্তরাজ্যে উচ্চতর ডিগ্রি অর্জন করে বিশ্বনাথের মুখ উজ্জ্বল করলেন সামিউল

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্সসহ প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন বিশ্বনাথের কৃতী সন্তান মোহাম্মদ সামিউল হোসাইন।

ছোটবেলা থেকেই মেধাবী হিসেবে পরিচিত সামিউল হোসাইন দীর্ঘ অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে এ কৃতিত্ব অর্জন করেন। গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি তাঁর বাবা আবুল হোসাইনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি গ্রহণ করেন।

সামিউল হোসাইন সিলেটের বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের মরহুম আলহাজ তোতা মিয়া মেম্বারের নাতি এবং যুক্তরাজ্যপ্রবাসী আবুল হোসাইনের জ্যেষ্ঠ পুত্র।

নিজের অনুভূতি প্রকাশ করে সামিউল হোসাইন বলেন, “আমার পড়ালেখার প্রতিটি ধাপে বাবা-মা এবং শিক্ষক-শিক্ষিকারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন। তাদের আন্তরিক সমর্থনের কারণেই আজ আমি এ সাফল্য অর্জন করতে পেরেছি। সবার কাছে দোয়া চাই, ভবিষ্যতে পরিবার ও বাংলাদেশের জন্য আরও গৌরব বয়ে আনতে পারি।”

ছেলের এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করে বাবা আবুল হোসাইন বলেন, *“নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সামিউল আজ উচ্চতর ডিগ্রি অর্জন করেছে। এতে আমাদের পুরো পরিবার গর্বিত ও আনন্দিত। মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া আদায় করছি। দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে আমার ছেলের জন্য দোয়া কামনা করছি।”

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা