সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম
advertisement
সিলেট বিভাগ

টিলাগড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ!

সিলেট নগরীতে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া হঠাৎ দ্বিগুণ করার প্রতিবাদে টিলাগড় পয়েন্টে সড়ক অবরোধ করেছেন মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসের সামনে টিলাগড়-আম্বরখানা সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

 

জানা গেছে, টিলাগড় থেকে বালুচর পয়েন্ট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়। কোনো পূর্বঘোষণা বা যৌক্তিক কারণ ছাড়াই ভাড়া বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

 পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চালকেরা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে অবরোধ চলাকালে টিলাগড়-আম্বরখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়।


শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন এ পথে অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করেন। হঠাৎ করে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ভাড়া ৫ টাকা থেকে ১০ টাকা নির্ধারণ করায় তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।


 
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘ভাড়া বৃদ্ধির প্রতিবাদে টিলাগড়-আম্বরখানা সড়কে অবস্থান নেন মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও চালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়। আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম