সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে বন্যাকবলিত সীমান্তবাসীর পাশে ৪৬ বিজিবি

মৌলভীবাজারের কমলগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় সীমান্তবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক মানবিক উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর ব্যবস্থাপনায় উপজেলার কুরমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (১৫ জুলাই) দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে।

বন্যাকবলিত ও দুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক (দুজন পুরুষ ও দুজন নারী) সেবা প্রদান করেন। দিনব্যাপী এই কার্যক্রমে সীমান্তবর্তী কয়েকটি গ্রামের প্রায় ৪৫০ জন নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। এছাড়া ১০০টি অসহায় পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করে বিজিবি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। এ সময় বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করে না, মানবিক দায়িত্ববোধ থেকেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন। দেশের যেকোনো দুর্যোগ বা সংকটে বিজিবি সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকবে।” তিনি আরও জানান, সীমান্তবাসীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক সুদৃঢ় করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগের প্রশংসা করে জানান, বন্যার কারণে যাতায়াত ও স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছিল। এমন সময়ে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও খাবার পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযান, ত্রাণ সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর নিয়মিত কার্যক্রমেরই একটি অংশ।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক

সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি