মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

ছাতকে বিদ্যালয়ের জমি দখল, দোকান নির্মাণের অভিযোগ

ছাতকের চরমহল্লা ইউনিয়নের শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভুমি দখল করে নিয়েছে একটি মহল। 

দীর্ঘ দিন ধরে ঐ মহলটি বিদ্যালয়ের জমি জবরদখল করে নিয়ে এ জমিতে ৭ টি দোকান কোঠা নির্মাণ করে ব্যবসা পরিচালনা  করে আসছে। 

গতকাল সোমবার বিদ্যালয়ের  একটি বিশাল গাছ কেটে নিতে চাইলে পুলিশ এ গাছটি বাঁধা দিয়ে ভূমিখেঁকোদেরকে গাছ নিতে দেয় নি। 

বিদ্যালয়ের ভূমিতে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা  করা অবস্থায় ২০১৫ সালে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সুনামগঞ্জের জেলা প্রশাসক (রাজস্ব) কর্তৃক বিদ্যালয়ের ভুমি থেকে দোকান উচ্ছেদের আদেশ হয়। 

কিন্ত প্রভাবশালী এ চক্রের বিরুদ্ধে পুলিশ অভিযান পরিচালনা করতে পারেনি। সরকারি দল ও তাদের দাপটে উচ্ছেদ অভিযানটি ব্যর্থ হয়।

বিদ্যালয়ের ভূমিতে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা  করছেন চর চৌড়াই গ্রামের  মোশাহিদ আলী, দুলাল মিয়া, আব্দুল মতিন, জয়নাল আবেদীন, সাইদুল ও লায়েক মিয়া। এলাকার লোকজন জানান, এসব দোকান ঘর ভাড়া দেওয়া হয়েছে।

২০২৪ সালে সরকারি ২২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া  হলে বিদ্যালয়ের ৩ দিকের বাউন্ডারি দেয়াল নির্মাণ করা হয়। একদিকের বাউন্ডারি দেয়াল নির্মাণে বাঁধা দেয় ঐ দখলদার চক্র। 

তাদের বাঁধার কারণে সে সময় বিদ্যালয়ের একদিকের দেয়াল নির্মাণ করা হয় নি। তারা বিদ্যালয়ের ভূমিতে ৭ টি দোকানকোঠা নির্মাণ করে ব্যবসা ও দোকান ভাড়া দিয়ে যাচ্ছে। 

এ নিয়ে  দীর্ঘ দিন ধরে এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 
ঐ চক্রের সাথে এলাকাসীর দ্বন্ধ চরম আকার দারণ করেছে। এ নিয়ে যেকোনো সময় সংঘাত-সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার বিষয় টি অবগত হয়েছেন। 

বিদ্যালয়ের জমিতে  দোকান কোঠা নির্মাণ করা হয়েছে। এসব ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনী  ব্যবস্থা নেয়া হবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা