মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে দ্বিতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের ছাতক পৌরসভার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর উদ্যোগে মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়ন বিষয়ক দ্বিতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) পৌরসভা হলরুমে ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মসূচির সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন।

আয়োজকরা জানান, প্রায় এক বছরব্যাপী বিভিন্ন জরিপ ও তথ্য সংগ্রহের ভিত্তিতে এ পরামর্শ সভার আয়োজন করা হয়েছে, যাতে নাগরিকদের মতামত ও চাহিদা অন্তর্ভুক্ত করে একটি বাস্তবসম্মত ও টেকসই মহাপরিকল্পনা প্রণয়ন করা যায়।

সভায় বক্তব্য দেন পিডিআরসির চিফ এক্সিকিউটিভ সারোয়ার হোসেন অপু, এলজিইডির আইইউজিআইপি প্রকল্পের এসআর কনসালট্যান্ট আফসানা এম. কামাল, জিএস এক্সপার্ট জুলকার নাইন, পৌর নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, সাবেক প্যানেল মেয়র জসিম উদ্দিন সুমেন, অ্যাডভোকেট পিযুষ ভট্টাচার্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, ফার্মাসিস্ট আফসার উদ্দিন, শিক্ষক অজয় কৃষ পাল, শিক্ষক মাহবুবুর রহমান, আলেয়া ফেরদৌসসহ স্থানীয় বিশিষ্টজনরা।

পরামর্শ সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, সবুজায়ন, জনসেবা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।

এ সময় টিএলসিসির সদস্য অতিন্দ্র দেবনাথ টুটুল, সাংবাদিক সেলিম মাহবুব, খালেদ আহমদ, আমির আলী, মনজিত ঘোষ, কলি রায়, সৈয়দ আহমদ লেচু, বদরুল আলম রুবেল, মানিক আচার্য, আবুল হোসেন খান, রোকেয়া বেগম, সাজনা বেগম, স্বপ্না বেগম, শফিকুর রহমান, মঈনুল ইসলাম, ইমাদ উদ্দিন তানিব, আবু মুনাইম রাহী, দুলাল আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন বলেন, নাগরিকদের মতামতের ভিত্তিতে একটি সময়োপযোগী ও কার্যকর মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে, যা ভবিষ্যতে ছাতক পৌরসভার পরিকল্পিত উন্নয়ন ও টেকসই নগর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা