বুধবার, ১৫ জুলাই ২০২৬
বুধবার, ১৫ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নবীগঞ্জে কোটি টাকার সম্পত্তি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ এমসি কলেজ ধর্ষণ মামলার রায় - মামলা নষ্টের চেষ্টা করেছিল আগের প্রশাসন: অ্যাডভোকেট জামান শিক্ষার্থীদের উসকে রাজনৈতিক ফায়দা লুটতে চায় একটি মহল : হামিম শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩ কোম্পানীগঞ্জে অর্ধকোটি টাকার বালু লুট, লন্ডন প্রবাসী দম্পতিকে হত্যার হুমকি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

মাদক বিতর্ক ও ফেসবুকের ঝড়: জামালগঞ্জ থেকে শাল্লায় বদলি হলেন এএসআই কিবরিয়া

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠার পর সুনামগঞ্জের জামালগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) গোলাম কিবরিয়া রাজিবকে বদলি করা হয়েছে। পুলিশ সুপারের এক প্রশাসনিক আদেশে তাকে জেলার শাল্লা থানায় স্থানান্তর করা হয়।

গত কয়েকদিন ধরে এএসআই গোলাম কিবরিয়াকে নিয়ে ফেসবুকে নানামুখী আলোচনা ও বিতর্ক চলছিল। এক শ্রেণির ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তার বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ ফেসবুকে তার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, এএসআই গোলাম কিবরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত সক্রিয় ও প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। তাকে জড়িয়ে যেসব নেতিবাচক কথা ছড়ানো হচ্ছে, তা মূলত মাদক কারবারিদের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।


জানা গেছে, গত ৯ জুলাই জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন রুবেলসহ দুজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করার ঘটনায় এএসআই গোলাম কিবরিয়া রাজিবের সম্পৃক্ততা ছিল। ওই অভিযানের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার পারদ তীব্র আকার ধারণ করে।


বিতর্ক ও আলোচনার রেশ কাটতে না কাটতেই সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এএসআই গোলাম কিবরিয়াকে জামালগঞ্জ থানা থেকে শাল্লা থানায় বদলি করা হয়।

এই বদলি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, ‘এটি পুলিশের সম্পূর্ণ নিয়মিত একটি প্রশাসনিক বদলি। চাকরি বিধিমালার অংশ হিসেবেই তাকে শাল্লা থানায় বদলি করা হয়েছে। এর সঙ্গে ফেসবুকে ছড়ানো কোনো বিষয় বা অন্য কোনো ঘটনার সম্পর্ক নেই।’

এই সম্পর্কিত আরো

নবীগঞ্জে কোটি টাকার সম্পত্তি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ

এমসি কলেজ ধর্ষণ মামলার রায় মামলা নষ্টের চেষ্টা করেছিল আগের প্রশাসন: অ্যাডভোকেট জামান

শিক্ষার্থীদের উসকে রাজনৈতিক ফায়দা লুটতে চায় একটি মহল : হামিম

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

কোম্পানীগঞ্জে অর্ধকোটি টাকার বালু লুট, লন্ডন প্রবাসী দম্পতিকে হত্যার হুমকি

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ