রবিবার, ১২ জুলাই ২০২৬
রবিবার, ১২ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ছাতকের প্রতিভা দত্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ছাতকের নাবিদুর রহমান পাথারিয়ায় উচ্চ ফলনশীল আমন ধানের প্রশিক্ষণ বাঁধ ভাঙার ক্ষত এখনো তাজা, হবিগঞ্জে ঘরে ফিরেই নতুন সংকটে মানুষ পাহাড়ি ঢলে সড়ক ভেঙে সুনামগঞ্জে আট গ্রাম বিচ্ছিন্ন বন্যাকবলিত সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন গোয়াইন, পিয়াইন ও সারি নদীর পানি বৃদ্ধি, প্লাবিত গোয়াইনঘাটের হাওরাঞ্চল নারী কর কমিশনারের সঙ্গে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ গড়া পুলিশের সেই এএসপি বরখাস্ত জুলাই গণঅভ্যুত্থান - চাকরি যাচ্ছে গণহত্যায় জড়িত ৮০ পুলিশ কর্মকর্তার
advertisement
সিলেট বিভাগ

আহ্বায়ককে বাদ দিয়ে বৈঠকের ডাক দিরাই উপজেলা ও পৌর বিএনপির

সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আগামীকাল সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় দলীয় কার্যালয়ে একটি বিশেষ সাংগঠনিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। তবে এ বৈঠকে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমির হোসেনসহ কয়েকজন দায়িত্বশীল নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারসহ কয়েকজন নেতার বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে সংগঠন পরিচালনা, দলীয় সিদ্ধান্ত ছাড়াই সংবাদ সম্মেলন আয়োজন এবং সরকারি বিভিন্ন সহায়তা ও প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।

সূত্রের দাবি, গত ৬ জুলাই দিরাই উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমির হোসেন উপস্থিত থাকলেও সংবাদ সম্মেলনের বিষয়ে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ দায়িত্বশীল অনেক নেতাকে অবগত করা হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

এ প্রেক্ষাপটে সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে সোমবারের বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলা কমিটির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার একটি সিন্ডিকেটের মাধ্যমে সংগঠন পরিচালনা করছেন। তারা সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর নাম ব্যবহার করে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের এড়িয়ে চলছেন। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে চলাফেরার কারণেও নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের বিভিন্ন কর্মকাণ্ডে সংগঠন ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।"

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার মো. নাবিল চৌধুরী বলেন, তিনি সোমবারের বিশেষ সাংগঠনিক বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন। তাঁর মতে, দলের সাংগঠনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা বিএনপির হস্তক্ষেপ প্রয়োজন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমীর হোসেন বলেন, উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক একটি বৈঠক ডেকেছেন বলে শুনেছি। এ বিষয়ে আমাকে অবগত করা হয়নি। আহ্বায়ককে বাদ দিয়ে এটি সংগঠনের আনুষ্ঠানিক বৈঠক হতে পারে না।

দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান বলেন, দলের একটি সিন্ডিকেট বিভিন্ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে। সরকারি বিভিন্ন সহায়তা ও প্রকল্পে অনিয়মের অভিযোগও রয়েছে। এসব বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্যই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ছাতকের প্রতিভা দত্ত

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ছাতকের নাবিদুর রহমান

পাথারিয়ায় উচ্চ ফলনশীল আমন ধানের প্রশিক্ষণ

বাঁধ ভাঙার ক্ষত এখনো তাজা, হবিগঞ্জে ঘরে ফিরেই নতুন সংকটে মানুষ

পাহাড়ি ঢলে সড়ক ভেঙে সুনামগঞ্জে আট গ্রাম বিচ্ছিন্ন

বন্যাকবলিত সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

গোয়াইন, পিয়াইন ও সারি নদীর পানি বৃদ্ধি, প্লাবিত গোয়াইনঘাটের হাওরাঞ্চল

নারী কর কমিশনারের সঙ্গে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ গড়া পুলিশের সেই এএসপি বরখাস্ত

জুলাই গণঅভ্যুত্থান চাকরি যাচ্ছে গণহত্যায় জড়িত ৮০ পুলিশ কর্মকর্তার