বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে জয় সরকার (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে সদর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বিনয় সরকারের ছেলে।

শনিবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের হাওরে এই ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জয় একটি নৌকা নিয়ে বাড়ির পাশেই জাল দিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে সে হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক নৌকা নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। তবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ধর্মপাশা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আলমগীর হোসেন জানান, উদ্ধারকাজে ডুবুরি দলের সহায়তার জন্য ময়মনসিংহে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হবে।

মধ্যনগর থানার ওসি একে এম শাহাব উদ্দিন  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার