শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
রেজা বাদ, সিলেটের নতুন ডিসি মামুন ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যার আশঙ্কা কোম্পানীগঞ্জে স্টোন ক্রাশার মিলে হামলা-লুটপাটের অভিযোগ, আহত ৫ সবুজ সিলেটে সংবাদ প্রকাশের একদিন পর কোম্পানীগঞ্জ থানার ওসি পুলিশ লাইনে সংযুক্ত জগন্নাথপুরে এমপির বিশেষ বরাদ্দে সড়ক সংস্কার ও পাকাকরণ কাজের উদ্বোধন গোলাপগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, জব্দ নোয়াহ গাড়ি ও দেশীয় অস্ত্র ‘শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কূটনৈতিক ঘাটতি নেই’ সিলেটে টিলা ধস, ভেঙে পড়ল বাড়ির গার্ডওয়াল গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবলীগ নেতা গ্রেপ্তার বানিয়াচংয়ে খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে বাড়িঘর-ফসলি জমি
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে স্টোন ক্রাশার মিলে হামলা-লুটপাটের অভিযোগ, আহত ৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ মহাসড়কসংলগ্ন গুচ্ছগ্রাম এলাকায় একটি স্টোন ক্রাশার মিলে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পক্ষের আমেনা বেগম কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, ১৫ থেকে ২০ জনের একটি দল অতর্কিতভাবে চালু থাকা স্টোন ক্রাশার মিলে হামলা চালায়। হামলাকারীরা কর্মরত ব্যক্তিদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে অফিসকক্ষে প্রবেশ করে নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া বিভিন্ন যন্ত্রাংশ, আসবাবপত্র ও অন্যান্য মালামাল লুট করে, যার আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকারও বেশি।

অভিযোগে আরও বলা হয়, হামলার দুই দিন আগে মিলের সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়েছিল। হামলাকারীরা ঘটনাটি থানায় জানালে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভোলাগঞ্জ আদর্শ গ্রামের মারুফ, মামুন (পিতা: মৃত নূর মিয়া), ইয়াসিন, ইমন, সাইফুল, মিলাদ (পিতা: মৃত তারা মিয়া)সহ ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বাদী আমেনা বেগম বলেন, হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে বক্তব্য জানতে কোম্পানীগঞ্জ থানার ওসির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে, অভিযোগে নাম থাকা মারুফের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সম্পর্কিত আরো

রেজা বাদ, সিলেটের নতুন ডিসি মামুন

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যার আশঙ্কা

কোম্পানীগঞ্জে স্টোন ক্রাশার মিলে হামলা-লুটপাটের অভিযোগ, আহত ৫

সবুজ সিলেটে সংবাদ প্রকাশের একদিন পর কোম্পানীগঞ্জ থানার ওসি পুলিশ লাইনে সংযুক্ত

জগন্নাথপুরে এমপির বিশেষ বরাদ্দে সড়ক সংস্কার ও পাকাকরণ কাজের উদ্বোধন

গোলাপগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, জব্দ নোয়াহ গাড়ি ও দেশীয় অস্ত্র

‘শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কূটনৈতিক ঘাটতি নেই’

সিলেটে টিলা ধস, ভেঙে পড়ল বাড়ির গার্ডওয়াল

গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবলীগ নেতা গ্রেপ্তার

বানিয়াচংয়ে খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে বাড়িঘর-ফসলি জমি