মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

সিলেটের বিশ্বনাথে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পৌরশহরের ভোগশাইল গ্রামের দক্ষিণের হাওরে এ ঘটনা ঘটে।

নিহত মেহরাব আলী (৪২) উপজেলার রামপাশা ইউনিয়নের কাটলিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চার সন্তানের জনক ছিলেন। ঘটনার খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী সাহাব উদ্দিন বাবলু জানান, মেহরাব আলী সপরিবারে ভোগশাইল গ্রামে বসবাস করতেন এবং দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে তিনি মাছ ধরতে হাওরে যান। এ সময় বজ্রপাতের ঘটনায় তিনি মারা যান।

নিহতের স্ত্রী আয়মনা বেগম বলেন, তারা ভোগশাইল গ্রামে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। সকালে মাছ ধরতে যাওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় একজন এসে তাঁর স্বামী হাওরে পড়ে থাকার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি স্বামীর মরদেহ দেখতে পান। তিনি জানান, তাঁর স্বামী এর আগে একবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাকৃতিক কারণে ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা