মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারা - জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

‘উন্নত পল্লী-সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুলাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষের চারা বিতরণ এবং সফল সমবায়ী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং ইউসিএ লিমিটেডের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক মো. তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, শ্রীপুর কৃষক সমবায় সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদরুল হোসেন খান এবং সাংবাদিক ময়নুল হক পবন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি (পজীপ)-এর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আফলাতুন চৌধুরী।

এসময় প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, বিআরডিবির হিসাবরক্ষক তপন আহমদ, পজীপের সাইদুর রহমান, উপজেলা কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির পরিচালক ইসমাইল হোসেন, মহিলা পরিচালক মিনারা বেগম, মহিলা মাঠ সংগঠক দিলারা বেগম ও নাজনীন বেগম, অপ্রধান শস্যের মাঠ সংগঠক সুজন রায়, বেলহরী কৃষক সমিতির ম্যানেজার আনিসুর রহমানসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাঠ পরিদর্শক মো. শহীদুল আলম।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল সমবায়ী উদ্যোক্তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। বক্তারা পল্লী উন্নয়ন, সমবায় কার্যক্রমের সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এই সম্পর্কিত আরো

সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারাজমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান

ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা