শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সরকারের এ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জগন্নাথপুরের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীল সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওসার আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু এবং যুগ্ম আহ্বায়ক সামছুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক শাহজাহান, আমিনুল হক শিপন, বিপ্লব দেব নাথ, ফুজায়েল আহমদসহ উপজেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।

বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আমনের আবাদ সম্প্রসারণ এবং ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কৃষকদের সঠিক নিয়মে বীজ ও সার ব্যবহারের পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচি যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

এই সম্পর্কিত আরো