মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, আহত ১

বিয়ানীবাজারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বকর সাইফুল্লাহ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রাইহান আহমদ (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে বিয়ানীবাজার থানাধীন সাচান এলাকার সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের কাঠলী ব্রিজ সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বকর সাইফুল্লাহ বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের দুধবকশী গ্রামের মিছবাহ উদ্দিনের ছেলে। সে বর্তমানে দাসগ্রাম এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। আহত রাইহান আহমদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাইজগ্রামের জামাল আহমদের ছেলে। সে-ও বর্তমানে দাসগ্রামে ভাড়া বাসায় বসবাস করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে আবু বকর সাইফুল্লাহ ও তার বন্ধু রাইহান আহমদ একটি মোটরসাইকেল (সিলেট-ল-১১-১০৬৬) নিয়ে জকিগঞ্জ-চারখাই রোডে ঘুরতে বের হয়। চারখাই পয়েন্ট থেকে জকিগঞ্জের দিকে যাওয়ার পথে কাঠলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কানাইঘাট-সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাকের (চট্টঃ মেট্রো শ-১১-২১১৮) সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই আবু বকর সাইফুল্লাহর মৃত্যু হয় এবং মোটরসাইকেলের অপর আরোহী রাইহান গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবু বকর সাইফুল্লাহকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় আহত রাইহান আহমদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করেছে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা