মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে ভাইরাল হওয়া ভিডিও তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের ভিডিওতে দুই ব্যক্তিকে মাদক সেবন করতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, তাদের একজন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী এবং অপরজন ভিডিওটি প্রথম প্রকাশকারী ফয়জুল ইসলাম। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি ওঠে।

তবে ভিডিওটির সত্যতা কিংবা এতে চেয়ারম্যানের সম্পৃক্ততা এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সারীঘাট ডুপি গ্রামের ফয়জুল ইসলামের নামে ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে প্রথম ভিডিওটি প্রকাশ করা হয়। পরে সেটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বুধবার  নিজপাট ইউনিয়ন পরিষদে আয়োজিত এক ব্যাখ্যামূলক সভায় চেয়ারম্যান মো. ইন্তাজ আলী বলেন, ভিডিওতে তার মতো দেখতে একজন ব্যক্তি থাকলেও সেটি তিনি নন। তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে বলে তিনি দাবি করেন।এছাড়া ভিডিওটি প্রকাশকারী ব্যক্তির সঙ্গে পূর্বের একটি সালিশকে কেন্দ্র করে বিরোধের জের থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নের প্রেক্ষিতে এবং জেলা প্রশাসকের নির্দেশনায় ভিডিওটির সত্যতা ও চেয়ারম্যানের সম্পৃক্ততা যাচাইয়ে বৃহস্পতিবার  উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের আদেশক্রমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন:
আহ্বায়ক: মো. অলিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, জৈন্তাপুর।
সদস্য: শ্যামল চন্দ্র দাস, উপজেলা আইসিটি অফিসার।
সদস্য: মো. চাঁন মিয়া, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিলেট।
সদস্য: মো. ওসমান গনি, পুলিশ পরিদর্শক (তদন্ত), জৈন্তাপুর মডেল থানা।
সদস্য-সচিব: ডা. সুজেয় চৌধুরী, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জৈন্তাপুর।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ