মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জের শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য রোকেয়া খাতুন এবং পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রুহুল আমিন ও সহকারী শিক্ষক মো. সুলতান আহমদ খান।

এর আগে গত ১৮ জুন অনুষ্ঠিত সাধারণ সভায় ২০২৬ সালের সর্বশেষ সরকারি নীতিমালা অনুসারে সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবারের সভায় সর্বসম্মতিক্রমে কমিটির পদাধিকারী ও সদস্যদের দায়িত্ব চূড়ান্ত করা হয়। নবগঠিত কমিটিতে হেনা বেগম সভাপতি এবং মো. জয়নুল ইসলাম চৌধুরী সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

সরকারি নীতিমালা ও সংরক্ষিত তালিকা অনুযায়ী নবগঠিত কমিটির সদস্যরা হলেন— সভাপতি হেনা বেগম (মহিলা অভিভাবক), সহ-সভাপতি মো. জয়নুল ইসলাম চৌধুরী (জমিদাতা পরিবারের সদস্য), সদস্য রোকেয়া খাতুন (ইউপি সদস্য), সাংবাদিক শাহ্ মো. হেলাল (বিদ্যোৎসাহী পুরুষ), ফাতেমা জাহান ইমা (বিদ্যোৎসাহী মহিলা), জাকারিয়া আহমদ (পুরুষ অভিভাবক), ইয়াহহিয়া আহমদ (পুরুষ অভিভাবক), ছালমা বেগম (মহিলা অভিভাবক), সুজন চন্দ্র বণিক (মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি), মো. সুলতান আহমদ খান (বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি) এবং সদস্য সচিব হিসেবে মোহাম্মদ রুহুল আমিন (প্রধান শিক্ষক)।

উল্লেখ্য, সরকারি তালিকার ১২ নম্বর ক্রমিকভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য না থাকায় পদটি বর্তমানে শূন্য রয়েছে।

সভায় বক্তারা বলেন, একটি দক্ষ, স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও গুণগত মান আরও উন্নত হবে। তাঁরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার মানোন্নয়নে এলাকাবাসী, অভিভাবক ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় নবগঠিত কমিটির পক্ষ থেকে সম্মানিত অভিভাবকবৃন্দ, বালাগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার এবং মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বিদ্যালয়, শিক্ষার্থী এবং শিক্ষা উন্নয়নে কাজ করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা