বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে বালুবোঝাই পিকআপের পেছনে ঝুলে ছিল শিশু, মুহূর্তেই মর্মান্তিক মৃত্যু

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বালুবোঝাই একটি ডিআই পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রকাশ বিশ্বাস (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মোকামবাড়ী এলাকার একটি কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুবোঝাই পিকআপটি কালভার্টে ওঠার সময় প্রকাশ বিশ্বাস গাড়িটির পেছনে ঝুলে ছিল। একপর্যায়ে পিকআপটি কালভার্টে উঠতে ব্যর্থ হয়ে পেছনের দিকে গড়িয়ে গেলে শিশুটি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। পরে পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রকাশ বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রকাশ বিশ্বাস উপজেলার মোকামবাড়ী গ্রামের প্রবীর বিশ্বাসের ছেলে।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন হওয়ায় দীর্ঘদিন ধরে চোরাচালান ও মানবপাচারের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। একই সঙ্গে খাসিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ওই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের ভাষ্য, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের জন্য ডিআই পিকআপে বালুমাটি বহন করা হচ্ছিল।

এ বিষয়ে পিকআপের মালিক তাহের মিয়া বালুমাটি পরিবহনের বিষয়টি স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে চোরাচালান বা মানবপাচারের সঙ্গে এ ঘটনার কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল এবং সীমান্ত সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার