মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং: ক্ষোভে বিদ্যুৎ অফিস ভাঙচুর

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ব্রাজিল-জাপান বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, সোমবার ( ২৯ জুন ) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে উপজেলার আনন্দপুর পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে এ ঘটনা ঘটে। সে সময় ব্রাজিল-জাপান বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলছিল। তবে গ্রিড থেকে বিদ্যুতের বরাদ্দ কম থাকায় আনন্দপুরসহ আশপাশের এলাকায় লোডশেডিং চলছিল। এতে খেলা দেখতে না পেরে একদল ব্যক্তি সাব-স্টেশনে গিয়ে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অফিসের মূল ফটক, থাইগ্লাস ও বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আনন্দপুর গ্রামের অনুজ দাস, মওদুদ আহমেদ, আরমান মিয়া, আল আমিন ও অনিক রায়ের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৬০ জনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা রথীন্দ্র চন্দ্র দাস জানান, আনন্দপুর বাজারে বড় পর্দায় অনেকেই ব্রাজিলের খেলা দেখছিলেন। বিদ্যুৎ চলে যাওয়ার পর হঠাৎ লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তিনি জানতে পারেন, বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আনন্দপুর সাব-স্টেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার সজল চন্দ্র দেব বলেন, গ্রিড থেকে বিদ্যুতের বরাদ্দ কম থাকায় লোডশেডিং চলছিল। বিষয়টি স্থানীয়দের বোঝানোর চেষ্টা করা হলেও তারা তা না মেনে অফিসে হামলা চালান। এতে মূল গেট ও ভবনের একাধিক থাইগ্লাস ভেঙে যায় এবং প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

দিরাই-শাল্লা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. গিয়াস উদ্দিন বলেন, ওইদিন শাল্লা উপজেলায় প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় অর্ধেক বরাদ্দ পাওয়া গিয়েছিল। ফলে পুরো উপজেলায় একযোগে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি। এ পরিস্থিতি না বুঝেই কিছু লোক অফিসে হামলা চালিয়ে মূল ফটকসহ বিভিন্ন মূল্যবান স্থাপনা ও সরঞ্জাম নষ্ট করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা