মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে সিলেটের কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা অংশ নেন। প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও আধুনিক কৃষি প্রযুক্তি প্রশিক্ষণবঞ্চিত কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কৃষিপণ্যের মূল্যশৃঙ্খল গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন এবং উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আমানুর রশিদ চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট অঞ্চলের মাটি কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী হলেও এখনও হাজার হাজার হেক্টর জমি অনাবাদী পড়ে রয়েছে। ফলে খাদ্য উৎপাদনে এ অঞ্চল দেশের অন্যান্য এলাকার তুলনায় পিছিয়ে রয়েছে।

তারা আরও বলেন, অনাবাদী জমিকে চাষাবাদের আওতায় আনতে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কৃষির আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের নেওয়া পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা