শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫ মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী ৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’ মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর এলাকায় মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াল আগ্রাসন থেকে রক্ষার দাবিতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেল ৫টায় ভোলাগঞ্জ স্থলবন্দরের মহাসড়ক সংলগ্ন আদর্শ গ্রাম পয়েন্টে ভোলাগঞ্জ আদর্শ গ্রাম যুবসমাজের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলাকার মুরব্বি নূর উদ্দিন নূর এবং সঞ্চালনা করেন যুবনেতা এখলাসুর রহমান।

সমাবেশে বক্তব্য দেন ভোলাগঞ্জ স্থলবন্দর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন, আদর্শ গ্রাম জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী, ব্যবসায়ী আক্তারুজ্জামান নোমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, মুরব্বি কুতুব উদ্দিন এবং উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমদ।

বক্তারা বলেন, ভোলাগঞ্জ এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবীদের অবাধ বিচরণে সামাজিক পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা অভিযোগ করেন, ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি আদর্শ গ্রামের খুব কাছেই অবস্থিত হলেও অজ্ঞাত কারণে মাদকের আখড়াগুলোতে কার্যকর অভিযান পরিচালিত হচ্ছে না। বক্তারা অবিলম্বে মাদক কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এলাকার যুবসমাজ কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে এবং মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করা হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন এলাকার মুরব্বি আমির উদ্দিন, আব্দুল আজিজ, দেলোয়ার, যুবনেতা তোফাজ্জল হোসেন রাজু, আজিম উদ্দিন (আকাশ), রিপন মিয়া, রাজু আহমদ, মখদ্দুছ আলী, মইনুল ইসলাম, কাওছার মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের সদস্যরা।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫

মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী

৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ

বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’

মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ

কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১

উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন