বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাঁধনকে হেনস্তার ঘটনা - ক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ সিসিক প্রশাসক - নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার! শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে আকলিছ উদ্দিন চৌধুরী ট্রাস্ট বৃত্তি ও অনুদান বিতরণ সম্পন্ন

গোলাপগঞ্জে আলহাজ্ব আকলিছ উদ্দিন চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট শিক্ষাবৃত্তি ও অনুদান বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১১ ঘটিকায় গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মছনুন চৌধুরী।

ট্রাস্টের অন্যতম ট্রাস্টি,শিক্ষক ও সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের সেক্রেটারি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের শিক্ষক  প্রফেসর ড. শফিকুর রহমান চৌধুরী।

হাফিজ ওসমান গনির পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের কোষাধ্যক্ষ সফির আহমদ চৌধুরী আফসর, রণকেলি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল আবু জাফর মোহাম্মদ ফয়সাল, রণকেলী মহিউস সুন্নাহ মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা মুহতামিম হাফিজ মাওলানা আব্দুস  সামাদ, জামেয়া ইসলামিয়া তা'লীমুল কুরআন নিলাম বাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা গুলজার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের ১শত ৫৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার  টাকা করে  ৭ লক্ষ ৮০ হাজার টাকা, দুটি মাদ্রাসার  ৮৪ জন শিক্ষার্থীকে ৫ হাজার  টাকা করে ৪ লক্ষ ২০ হাজার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এলাকার তিনটি মসজিদে বার্ষিক অনুদান হিসেবে ১ লক্ষ ৪ শত ৪৮ টাকা করে,  চারজন অসহায় দুস্থ মানুষকে চিকিৎসার জন্য ৬০ হাজার টাকা এবং গোলাপগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের  ১৫ টি পরিবারকে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণের জন্য ৩ লক্ষ টাকা অনুদানসহ সর্বমোট ১৮ লক্ষ ৬০হাজার টাকা বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে

ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাঁধনকে হেনস্তার ঘটনাক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ

সিসিক প্রশাসকনদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প

কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার!

শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা